Suggesting

HSC ICT Supplementary Suggestion 2026 – সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন





এইচএসসি ICT সাজেশন ২০২৬ – সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য সকল বোর্ড

Table of Contents

এইচএসসি ICT সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও অধ্যায়ভিত্তিক সাজেশন ২০২৬ দেওয়া হলো। যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় ICT বিষয়ে অকৃতকার্য হয়েছে অথবা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের প্রস্তুতির সুবিধার্থে এই সাজেশনটি তৈরি করা হয়েছে। এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন তুলে ধরা হয়েছে।

সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি মূল পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় ভালোভাবে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সংজ্ঞা, পার্থক্য, ব্যাখ্যা, গাণিতিক সমস্যা, অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রামিং অনুশীলন করতে হবে।

১ম অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি – বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত

জ্ঞানমূলক প্রশ্ন

  1. কৃত্রিম বুদ্ধিমত্তা কী? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী?
  2. বিশ্বগ্রাম (Global Village) কী?
  3. ই-মেইল কী? ই-লার্নিং কী?
  4. টেলিমেডিসিন কী? ই-কমার্স কী?
  5. স্মার্ট হোম বা হোম অটোমেশন কী?
  6. ভার্চুয়াল রিয়েলিটি কী?
  7. রোবোটিক্স কী? ক্রায়োসার্জারি কী?
  8. বায়োমেট্রিক্স কী? বায়োইনফরমেটিক্স কী?
  9. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?

অনুধাবনমূলক প্রশ্ন

  1. কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকাশক্তি—ব্যাখ্যা কর।
  2. টেলিমেডিসিন এক ধরনের সেবা—উদাহরণসহ বুঝিয়ে লেখ।
  3. ঘরে বসে অর্থ উপার্জন করা যায়—ব্যাখ্যা কর।
  4. বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব—ব্যাখ্যা কর।
  5. কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম—বুঝিয়ে লেখ।
  6. মানুষের চিন্তা করা ও শেখার সক্ষমতা যন্ত্রে প্রকাশ করা সম্ভব—ব্যাখ্যা কর।
  7. ব্যক্তি শনাক্তকরণে বায়োমেট্রিক প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা কর।
  8. আণবিক পর্যায়ের গবেষণায় ন্যানোপ্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা কর।
  9. হ্যাকিং নৈতিকতাবিরোধী কর্মকাণ্ড—ব্যাখ্যা কর।

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন

  • ভার্চুয়াল রিয়েলিটি।
  • ক্রায়োসার্জারি।
  • বায়োমেট্রিক্স।
  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
  • ন্যানো টেকনোলজি।

২য় অধ্যায়: ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্ক

জ্ঞানমূলক প্রশ্ন

  • ডেটা কমিউনিকেশন কী?
  • ব্যান্ডউইথ (Bandwidth) কী?
  • ডেটা ট্রান্সমিশন মোড কী?
  • সিমপ্লেক্স মোড কী? হাফ-ডুপ্লেক্স মোড কী? ফুল-ডুপ্লেক্স মোড কী?
  • মাইক্রোওয়েভ কী? ইনফ্রারেড কী?
  • কম্পিউটার নেটওয়ার্ক কী? পিকোনেট কী?
  • ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক কী?
  • মডেম কী? মডুলেশন কী? ডি-মডুলেশন কী?
  • NIC কী? সুইচ কী? রাউটার কী? গেটওয়ে কী? ব্রিজ কী?
  • নেটওয়ার্ক টপোলজি কী?
  • ক্লাউড কম্পিউটিং কী?

অনুধাবনমূলক প্রশ্ন

  • ট্রি টপোলজি হলো একাধিক সংযুক্ত স্টার টপোলজি—ব্যাখ্যা কর।
  • নিরাপদ ডেটা সংরক্ষণে ক্লাউড কম্পিউটিং উত্তম—ব্যাখ্যা কর।
  • তথ্য আদান-প্রদানে মডেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—ব্যাখ্যা কর।
  • স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা স্থানান্তর সম্ভব—ব্যাখ্যা কর।
  • ডেটা ট্রান্সমিশনে আলোক রশ্মি পরিবাহী তার উত্তম—ব্যাখ্যা কর।
  • ফাইবার অপটিক ক্যাবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয়—ব্যাখ্যা কর।
  • আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন সম্ভব—ব্যাখ্যা কর।
  • ফাইবার অপটিক ক্যাবল ইলেকট্রোম্যাগনেটিক (EM) মুক্ত কেন? ফাইবার অপটিক ক্যাবল তৈরিতে মাল্টিকম্পোনেন্ট কাচ ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা কর।
  • ডেটা আদান-প্রদান একই সময়ে সম্ভব—ব্যাখ্যা কর। কোন ট্রান্সমিশনে একই সঙ্গে উভয় দিকে ডেটা আদান-প্রদান করা যায়?
  • ব্রডকাস্ট সবচেয়ে সিমপ্লেক্স—ব্যাখ্যা কর।
  • ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা কর।
  • ৯৬০০ bps ব্যাখ্যা কর।

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন

  1. টুইস্টেড পেয়ার ক্যাবল, কো-অ্যাক্সিয়াল ক্যাবল, অপটিক্যাল ফাইবার ক্যাবল, WiFi ও WiMAX-এর বর্ণনা, ব্যবহার, সুবিধা ও অসুবিধা।
  2. সকল নেটওয়ার্ক টপোলজির বর্ণনা, ব্যবহার, সুবিধা ও অসুবিধা।

৩য় অধ্যায়: সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস

জ্ঞানমূলক প্রশ্ন

  • কোড কী? ইউনিকোড কী?
  • সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কী?
  • সংখ্যা পদ্ধতি কী? রেডিক্স পয়েন্ট কী? বিসিডি (BCD) কী?
  • ASCII কী? EBCDIC কী?
  • লজিক গেট কী? মৌলিক গেট কী?
  • সার্বজনীন গেট কাকে বলে?
  • এনকোডার কী? ডিকোডার কী?
  • রেজিস্টার কী? অ্যাডার কী?
  • কাউন্টার কী? ফ্লিপ-ফ্লপ কী?

অনুধাবনমূলক প্রশ্ন

  • ৩-ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা কর।
  • 5D কোন ধরনের সংখ্যা—ব্যাখ্যা কর।
  • ৯+৭=১০ সম্ভব কিনা? ব্যাখ্যা কর।
  • ২-এর পরিপূরক গঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
  • দুই চলকের ডি-মরগ্যানের উপপাদ্যটি লেখ।
  • ২-এর পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে—ব্যাখ্যা কর।
  • বিয়োগের কাজ যোগের মাধ্যমে সম্ভব—ব্যাখ্যা কর।
  • অক্টাল একটি ৩ বিটের কোড—ব্যাখ্যা কর।
  • বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে—ব্যাখ্যা কর।

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন

  1. সংখ্যা পদ্ধতির রূপান্তর।
  2. ২-এর পরিপূরক গঠন এবং ২-এর পরিপূরকের সাহায্যে যোগ-বিয়োগ।
  3. বুলিয়ান অ্যালজেবরা ব্যবহার করে ফাংশনের সরলীকরণ ও সত্যক সারণি গঠন।
  4. শুধুমাত্র NAND অথবা NOR গেট দিয়ে সার্কিট সরলীকরণ ও বাস্তবায়ন।
  5. দুটি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন।
  6. সার্কিট থেকে সমীকরণ বাস্তবায়ন।
  7. এনকোডার ও ডিকোডার।

৪র্থ অধ্যায়: ওয়েব ডিজাইন ও HTML

জ্ঞানমূলক প্রশ্ন

  • সার্চ ইঞ্জিন কী? ওয়েবসাইট কাঠামো কী?
  • স্ট্যাটিক ওয়েবসাইট কী? ডাইনামিক ওয়েবসাইট কী?
  • ওয়েব অ্যাড্রেস কী? URL কী?
  • আইপি (IP) অ্যাড্রেস কী? ডোমেইন নেম কী?
  • FTP কী? HTTP কী?
  • HTML ট্যাগ কী? HTML এলিমেন্ট কী? HTML অ্যাট্রিবিউট কী?
  • হাইপারলিংক কী? ওয়েবসাইট পাবলিশিং কী?
  • HTML কী?

অনুধাবনমূলক প্রশ্ন

  • প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট—ব্যাখ্যা কর।
  • ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন—ব্যাখ্যা কর।
  • ডোমেইন নেম অদ্বিতীয়—ব্যাখ্যা কর।
  • HTML Tag হলো HTML-এর প্রাণ—বুঝিয়ে লেখ।
  • HTML-এ Tag গুরুত্বপূর্ণ—ব্যাখ্যা কর।
  • IP অ্যাড্রেস দিয়েও ওয়েবসাইট ভিজিট করা সম্ভব—ব্যাখ্যা কর।
  • IP অ্যাড্রেসের চেয়ে ডোমেইন নেম ব্যবহার করা সুবিধাজনক—ব্যাখ্যা কর।
  • ওয়েবপেজ ডিজাইনে HTML গুরুত্বপূর্ণ—ব্যাখ্যা কর।

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন

  1. ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা, সুবিধা ও অসুবিধা।
  2. ওয়েবসাইটের প্রকারভেদ (স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট) ব্যাখ্যা, সুবিধা ও অসুবিধা।
  3. HTML টেবিল গঠন।
  4. HTML-এর মাধ্যমে ইমেজ ও লিংক যুক্ত করা।
  5. HTML ব্যবহার করে অর্ডারড এবং আনঅর্ডারড লিস্ট তৈরি।

৫ম অধ্যায়: প্রোগ্রামিং ভাষা

জ্ঞানমূলক প্রশ্ন

  • 4GL কী?
  • অনুবাদক প্রোগ্রাম কী?
  • কম্পাইলার কী? অ্যাসেম্বলার কী?
  • ডিবাগিং কী? সিনট্যাক্স ভুল বা ব্যাকরণগত ভুল কী?
  • অ্যালগরিদম কী? ফ্লোচার্ট কী?
  • অ্যারে কী?
  • ফাংশন কী?
  • ডেটা টাইপ কী? Float ডেটা টাইপ কী?
  • অপারেটর কী? এক্সপ্রেশন কী?
  • কন্ট্রোল স্টেটমেন্ট কী?

অনুধাবনমূলক প্রশ্ন

  • C একটি কেস সেনসিটিভ ভাষা—ব্যাখ্যা কর।
  • অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলার বেশি উপযোগী—ব্যাখ্যা কর।
  • অ্যালগরিদম কোডিংয়ের পূর্বশর্ত—ব্যাখ্যা কর।
  • ফ্লোচার্ট হলো চিত্রভিত্তিক অ্যালগরিদম—ব্যাখ্যা কর।
  • C একটি মধ্যমস্তরের ভাষা—ব্যাখ্যা কর।
  • চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়—ব্যাখ্যা কর।
  • math.h ফাইলটি ব্যাখ্যা কর।
  • C প্রোগ্রামে main() ফাংশনের গুরুত্ব লেখ।
  • ডকুমেন্টেশন কেন করতে হয়?
  • C ভাষায় কেন ফাংশন ব্যবহার করা হয়?
  • scanf(“%f”, &a); স্টেটমেন্টটি ব্যাখ্যা কর।
  • লোকাল ও গ্লোবাল ভেরিয়েবল এক নয়—ব্যাখ্যা কর।
  • অ্যারে এবং চলক এক নয়—ব্যাখ্যা কর।

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন

Algorithm ও Flow Chart

  1. কোড থেকে অ্যালগরিদম ও ফ্লোচার্ট লেখা।
  2. ধারার যোগফল, যেমন ১+২+৩+…+n² নির্ণয়।
  3. তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম অথবা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়।
  4. কোনো পূর্ণসংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়।
  5. সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে রূপান্তর।
  6. গোলক, বর্গক্ষেত্র ও ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয়।
  7. গসাগু ও লসাগু নির্ণয়।

C Program

  1. For loop, Do while loop ও goto statement-এর সাহায্যে ধারার যোগফল নির্ণয়।
  2. তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম অথবা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়।
  3. সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে রূপান্তর।
  4. গোলক, বর্গক্ষেত্র ও ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয়।
  5. গসাগু ও লসাগু নির্ণয়।
  6. প্রোগ্রাম সংশোধন।
  7. একটি পূর্ণ প্রোগ্রাম বাস্তবায়নের বিভিন্ন ধাপ বর্ণনা।

৬ষ্ঠ অধ্যায়: ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

জ্ঞানমূলক প্রশ্ন

  • ডেটাবেজ কী?
  • ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) কী?
  • RDBMS কী?
  • DBA কী?
  • কুয়েরি কী? সর্টিং কী?
  • ডেটা সিকিউরিটি কী?
  • বিট, বাইট, অক্ষর, ফিল্ড, রেকর্ড, ফাইল ও ডেটাবেজ কী?
  • কী ফিল্ড কী?

অনুধাবনমূলক প্রশ্ন

  • সর্টিং ও ইনডেক্সিংয়ের মধ্যে পার্থক্য লেখ।
  • ডেটাবেজ কী? এর বৈশিষ্ট্য ও ব্যবহার লেখ।
  • ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) কী? এর বৈশিষ্ট্য ও ব্যবহার লেখ।
  • RDBMS কী? এর বৈশিষ্ট্য ও ব্যবহার লেখ।
  • DBA কী? এর প্রাথমিক কাজগুলো লেখ।
  • কুয়েরি কী? এর প্রকারভেদ লেখ।
  • SQL সম্পর্কে লেখ।
  • ডেটাবেজ নিরাপত্তায় ডেটার এনক্রিপশন পদ্ধতি বর্ণনা কর।

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন

  • রিলেশনশিপ তৈরির পদ্ধতি লেখ।
  • শর্তের ভিত্তিতে কুয়েরি (MS Access / SQL)।
  • বিভিন্ন প্রকার কী ফিল্ডের বর্ণনা ও সম্পর্ক।
  • ডেটাবেজে ডেটা টাইপের বর্ণনা।
  • ডেটাবেজে ডেটার সিকিউরিটি।

HSC ICT Supplementary Exam 2026 প্রস্তুতির পরামর্শ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য শুধু সাজেশন মুখস্থ না করে পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়ের মৌলিক বিষয়গুলো বুঝে পড়তে হবে। বিশেষ করে নিচের বিষয়গুলো নিয়মিত অনুশীলন করুন:

  • প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও পার্থক্য ভালোভাবে শিখুন।
  • জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখার অনুশীলন করুন।
  • সংখ্যা পদ্ধতির রূপান্তর, বুলিয়ান অ্যালজেবরা ও লজিক গেটের অঙ্ক অনুশীলন করুন।
  • HTML কোড লিখে টেবিল, ছবি, লিংক ও লিস্ট তৈরি করার অনুশীলন করুন।
  • অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিয়মিত অনুশীলন করুন।
  • C প্রোগ্রামিংয়ের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিজে সমাধান করুন।
  • ডেটাবেজের SQL, কুয়েরি ও রিলেশনশিপ তৈরির নিয়ম শিখুন।
  • বোর্ড পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান করুন।

গুরুত্বপূর্ণ সতর্কতা

এইচএসসি ICT সাপ্লিমেন্টারি সাজেশন ২০২৬ শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে উল্লেখিত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ অনুশীলন হিসেবে বিবেচনা করতে পারেন। তবে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবেই—এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তাই ভালো ফলাফলের জন্য মূল পাঠ্যবই, বোর্ড প্রশ্ন এবং প্রয়োজনীয় অনুশীলনের ওপর গুরুত্ব দিন।

শেষ কথা

যেসব শিক্ষার্থী এইচএসসি ICT সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের জন্য অধ্যায়ভিত্তিক এই সাজেশনটি প্রস্তুতির একটি সহায়ক তালিকা হিসেবে কাজে আসতে পারে। নিয়মিত পড়াশোনা, পর্যাপ্ত অনুশীলন এবং সময় ব্যবস্থাপনার মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করুন। সবার জন্য শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
📚 সকল PDF এখন অ্যাপে!
আপনার প্রয়োজনীয় PDF পেতে Educationalpdf অ্যাপ ডাউনলোড করুন।
অ্যাপ ডাউনলোড