
HSC জীববিজ্ঞান ১ম পত্র ফাইনাল সাজেশন ২০২৬ – অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন
এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান ১ম পত্রের অধ্যায়ভিত্তিক ফাইনাল সাজেশন দেওয়া হলো। এই সাজেশনে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের (গ ও ঘ) জন্য প্রয়োজনীয় টপিকগুলো তুলে ধরা হয়েছে। যারা এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্রের ভালো প্রস্তুতি নিতে চাও, তারা নিচের প্রশ্ন ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুশীলন করতে পারো।
পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ করতে অধ্যায় অনুযায়ী সাজেশনগুলো আলাদা করে সাজানো হয়েছে। বিশেষ করে সংজ্ঞা, পার্থক্য, ব্যাখ্যা, চিত্র এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে।
অধ্যায় ০১: কোষ ও এর গঠন
ক বিভাগ: গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন
- জেনেটিক কোড কী?
- প্লাজমোডেসমাটা কী?
- ট্রান্সক্রিপশন কী?
- ক্রিস্টি কী?
- ক্রোমোমিয়ার কাকে বলে?
- স্প্লাইসিং কী?
খ বিভাগ: গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন
- লাইসোসোমকে আত্মঘাতী থলিকা বলা হয় কেন?
- রাইবোসোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কেন?
- প্রোটিনকে জীবনের ভাষা হিসেবে পরিচিত বলা হয় কেন?
- সমাপ্তি কোডন বলতে কী বোঝায়?
- অর্ধসংরক্ষণশীল অনুলিপন বলতে কী বোঝায়?
গ ও ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ টপিক
- কোষ, প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজম
- কোষপ্রাচীর ও কোষঝিল্লি
- রাইবোসোম
- গলজি বডি, লাইসোসোম ও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
- মাইটোকন্ড্রিয়া
- প্লাস্টিড
- সেন্ট্রিওল, কোষীয় কঙ্কাল, পারঅক্সিসোম, গ্লাইঅক্সিসোম ও কোষগহ্বর
- নিউক্লিয়াস ও ক্রোমোসোম
- নিউক্লিক অ্যাসিড (DNA ও RNA)
- DNA রেপ্লিকেশন
- ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন
অধ্যায় ০২: কোষ বিভাজন
ক বিভাগ: গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন
- অ্যামাইটোসিস কাকে বলে?
- মেটাকাইনেসিস কী?
- ক্রসিং ওভার কী?
- ইন্টারফেজ কী?
- ক্যারিওকাইনেসিস কী?
- বাইভ্যালেন্ট কী?
খ বিভাগ: গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন
- মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলতে কী বোঝায়?
- অনিয়ন্ত্রিত মাইটোসিস বলতে কী বোঝায়?
- মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন?
- অনিয়ন্ত্রিত মাইটোসিস ক্ষতিকর কেন? ব্যাখ্যা করো।
- কোষচক্র বলতে কী বোঝায়?
গ ও ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ টপিক
- কোষচক্র ও ইন্টারফেজ
- মাইটোসিস
- মায়োসিস
- ক্রসিং ওভার
অধ্যায় ০৪: অণুজীব
ক বিভাগ: গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন
- নোভেল করোনা ভাইরাস বলতে কী বোঝায়?
- ব্যাকটেরিওফাজ কী?
- ব্যাকটেরিয়া কী?
- ম্যালেরিয়া পরজীবী কী?
খ বিভাগ: গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন
- ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে দুটি পোষকের প্রয়োজন হয় কেন?
- নোভেল করোনা ভাইরাস বলতে কী বোঝায়?
- ব্যাকটেরিয়াকে কেন প্রাকৃতিক ঝাড়ুদার বলা হয়?
- সাইজোগনি ও স্পোরোগনির মধ্যে চারটি পার্থক্য লেখো।
- ব্যাকটেরিওফাজ বলতে কী বোঝায়?
গ ও ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ টপিক
- ভাইরাস
- ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব
- ভাইরাসঘটিত রোগসমূহ
- ব্যাকটেরিয়া
- ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব
- ম্যালেরিয়া পরজীবী ও এর জীবনচক্র
অধ্যায় ০৭: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ
ক বিভাগ: গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন
- আবৃতবীজী উদ্ভিদের সংজ্ঞা দাও।
- পুষ্পসংকেত কাকে বলে?
- পুষ্প প্রতীক কী?
- মঞ্জরিপত্র কাকে বলে?
- জীবন্ত জীবাশ্ম কী?
- মাতৃ অক্ষ কাকে বলে?
খ বিভাগ: গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন
- Cycas-কে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন? ব্যাখ্যা করো।
- পুষ্প প্রতীক বলতে কী বোঝায়?
- কোরালয়েড মূল বলতে কী বোঝায়?
- পুষ্পপ্রতীক আঁকতে মাতৃঅক্ষ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
- পুষ্পসংকেত বলতে কী বোঝায়?
গ ও ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ টপিক
- নগ্নবীজী উদ্ভিদ
- Cycas
- আবৃতবীজী উদ্ভিদ ও গোত্র পরিচিতিসংক্রান্ত গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও উদাহরণ
- একবীজপত্রী উদ্ভিদের গোত্র: Poaceae
- দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র: Malvaceae
অধ্যায় ০৮: টিস্যু ও টিস্যুতন্ত্র
ক বিভাগ: গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন
- স্টিলি কী?
- ক্যাম্বিয়াম কী?
- অরীয় ভাস্কুলার বান্ডল কী?
- এপিব্লেমা কী?
- টেট্রার্কিক পত্ররন্ধ্র কাকে বলে?
খ বিভাগ: গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন
- ক্যাসপেরিয়ান ফিতা বলতে কী বোঝায়?
- ঘাসের পরিবহন কলাগুচ্ছকে লেপ্টোসেন্ট্রিক বলার কারণ কী?
- মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলতে কী বোঝায়?
- মূল ও কাণ্ডের মধ্যে পার্থক্য লেখো।
- পত্ররন্ধ্র ও পানি পত্ররন্ধ্রের মধ্যে তুলনা করো।
গ ও ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ টপিক
- ভাজক টিস্যু
- স্থায়ী টিস্যু
- টিস্যুতন্ত্র
- পরিবহন টিস্যুতন্ত্র
- উদ্ভিদের মূল ও কাণ্ডের অন্তর্গঠন
অধ্যায় ০৯: উদ্ভিদ শারীরতত্ত্ব
ক বিভাগ: গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন
- লিমিটিং ফ্যাক্টর কাকে বলে?
- RO কী?
- শক্তিমুদ্রা কী?
- ফটোলাইসিস কী?
- ফটোসিস্টেম কী?
- অক্সিডেটিভ ফসফোরাইলেশন কী?
খ বিভাগ: গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন
- অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলতে কী বোঝায়?
- আখকে কেন C4 উদ্ভিদ বলা হয়?
- ATP-কে জৈবমুদ্রা বলা হয় কেন?
- গ্লাইকোলাইসিসকে EMP পথ বলা হয় কেন?
- C3 ও C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো।
গ ও ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ টপিক
- খনিজ লবণ পরিশোষণ
- প্রস্বেদন
- সালোকসংশ্লেষণ
- শ্বসন
অধ্যায় ১১: জীবপ্রযুক্তি
ক বিভাগ: গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন
- ট্রান্সজেনিক প্লান্ট কী?
- এক্সপ্লান্ট কী?
- টটিপোটেন্সি কী?
- ক্যালাস কী?
- ইন্টারফেরন কী?
- রেস্ট্রিকশন এনজাইম কী?
খ বিভাগ: গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন
- ট্রান্সজেনিক প্রাণী বলতে কী বোঝায়?
- জিনোম সিকোয়েন্সিং বলতে কী বোঝায়?
- আবাদ মাধ্যম বলতে কী বোঝায়?
- TPA বলতে কী বোঝায়?
- সাইব্রিড বলতে কী বোঝায়?
গ ও ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ টপিক
- উদ্ভিদ টিস্যু কালচার
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি
- রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির প্রয়োগ
- জিনোম সিকোয়েন্সিং
HSC জীববিজ্ঞান ১ম পত্র পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্রে ভালো ফলাফল অর্জনের জন্য শুধু গুরুত্বপূর্ণ প্রশ্ন মুখস্থ করলেই হবে না। প্রতিটি অধ্যায়ের মূল বিষয়গুলো বুঝে পড়তে হবে। বিশেষ করে নিচের বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
- প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও বৈজ্ঞানিক পরিভাষা ভালোভাবে শিখতে হবে।
- জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন নিয়মিত অনুশীলন করতে হবে।
- সৃজনশীল প্রশ্নের উদ্দীপক বিশ্লেষণ করে উত্তর লেখার অভ্যাস করতে হবে।
- কোষ, কোষ বিভাজন, DNA, মাইটোসিস ও মায়োসিসের চিত্র অনুশীলন করতে হবে।
- সালোকসংশ্লেষণ, শ্বসন ও উদ্ভিদের টিস্যুতন্ত্রের গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলো বুঝে পড়তে হবে।
- বোর্ড প্রশ্ন, টেস্ট পেপার এবং বিগত বছরের প্রশ্ন সমাধান করতে হবে।
- পরীক্ষার আগে সম্পূর্ণ পাঠ্যবই অন্তত একবার রিভিশন দিতে হবে।
শেষ কথা
আশা করি, এইচএসসি ২০২৬ জীববিজ্ঞান ১ম পত্রের এই অধ্যায়ভিত্তিক ফাইনাল সাজেশন তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন ও টপিকগুলো ভালোভাবে অনুশীলন করার পাশাপাশি পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়ের মৌলিক বিষয়গুলোও আয়ত্ত করবে।
বিশেষ দ্রষ্টব্য: এটি একটি প্রস্তুতিমূলক সাজেশন। পরীক্ষায় কোন প্রশ্ন আসবে, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তাই শুধু সাজেশনের ওপর নির্ভর না করে মূল পাঠ্যবই ও বোর্ড প্রশ্ন অনুসরণ করে প্রস্তুতি নাও।
এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য শুভকামনা।









