
ক-বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি)
(যে কোনো ১০ টি প্রশ্নের উত্তর দাও)
১. কোন কবিকে ‘আরবদের সেক্সপিয়ার’ বলা হয়?
উত্তর: ইমরুল কায়েসকে।
২. মদিনার পূর্বনাম কী?
উত্তর: ইয়াসরিব।
৩. আনসার শব্দের অর্থ কী?
উত্তর: সাহায্য কারী।
৪. মিরাজ শব্দের অর্থ কী?
উত্তর: ঊর্ধ্ব গমন।
৫. বদর যুদ্ধের মুসলমানদের সৈন্যসংখ্যা কত ছিল?
উত্তর: ৩১৩ জন।
৬. জুননুরাইন কার উপাধি ছিল?
উত্তর: হযরত উসমান (রা.) এর উপাধি ছিল।
৭. কত সালে টুরসের যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর: ৭৩২ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে টুরস্ এর সন্ধি সংঘটিত হয়।
৮. বায়তুল মাল কী?
উত্তর: বায়তুল হলো ইসলামি রাষ্ট্রের কেন্দ্রীয় কোষাগার।
৯. সাইফুল্লাহ শব্দের অর্থ কী?
উত্তর: আল্লাহর অসি।
১০. কে প্রথম মুসলিম নৌবাহিনীর প্রতিষ্ঠা করেন?
উত্তর: মুয়াবিয়া (রা.) সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন।
১১. মুরজিয়া শব্দের অর্থ কী?
উত্তর: স্থগিত বা স্থগিতকারী।
১২. কোন আন্দোলন উমাইয়া বংশের পতনকে ত্বরান্বিত করে?
উত্তর: আব্বাসীয় আন্দোলন উমাইয়া বংশের পতনকে ত্বরান্বিত করে।
১৩. আরবের বৃহত্তম মরুভূমি কোনটি?
উত্তর: আরবের বৃহৎ মরুভূমির নাম আদ দাহনা।
১৪. কোন সময়কে আইয়ামে জাহেলিয়া বলা হয়?
উত্তর: মহানবি (সা.)-এর জন্মের ১০০ বছর পূর্বের সময়কে আইয়ামে জাহেলিয়া বলা হয়।
১৫. সাব-আল-মুয়াল্লাকা কি?
উত্তর: সাতটি ঝুলন্ত কবিতা।
১৬. কোন খলিফা পবিত্র কুরআনকে প্রথম গ্রন্থগারে লিপিবদ্ধ করেন?
উত্তর: হযরত উসমান (রা.)।
১৭. রাজেন্দ্র বলা হয় কাকে?
উত্তর: খলিফা আব্দুল মালিককে।
১৮. ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয়?
উত্তর: হযরত আবু বক্কর (রা.) কে।
১৯. বেদুইন কারা?
উত্তর: মরুবাসী আরবদের বেদুইন বলা হতো।
২০. ‘আল-মালা’ কি?
উত্তর: প্রাক-ইসলামি আরবে কুরাইশ গোত্রপতিদের নিয়ে গঠিত মন্ত্রণা পরিষদ।
২১. ‘জাজিরাতুল আরব’ -এর অর্থ কি?
উত্তর: ‘জাজিরাতুল আরব’ -এর অর্থ আরব উপদ্বীপ।
২২. আকাবার শপথ কারা করেছিল?
উত্তর: ৬২১ সালে ইয়াসরিব থেকে আগত ১০ জন খাজরাজ ও ২ জন আউস গোত্রের লোক একই স্থানে এসে মহানবি (সা.) এর নিকট আকাবার শপথ করে।
২৩. ৬২২ খ্রিস্টাব্দ কেন বিখ্যাত?
উত্তর: মহানবির হিজরতের জন্য।
২৪. কুরাইশ শব্দের অর্থ কি?
উত্তর: কুরাইশ শব্দের অর্থ বণিক বা সওদাগর।
২৫. মদিনা সনদ কত সালে লিখিত হয়?
উত্তর: মদিনা সনদ ৬২৪ খ্রি. সাক্ষরিত হয়।
২৬. বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: বদর যুদ্ধ ৬২৪ খ্রিস্টাব্দের ১৭ মার্চ সংঘটিত হয়।
২৭. খন্দকের যুদ্ধে পরিখা খনন পরামর্শ দেন কে?
উত্তর: সালমান ফারসি।
২৮. আনসার কারা?
উত্তর: মদিনায় হিজরতের পর যে সকল মদিনাবাসী মহানবি হযরত মুহাম্মদ (সা.)-কে সাহায্য করেছিলেন তাদেরকে আনসার বলে।
২৯. মক্কা বিজয় কখন হয়?
উত্তর: মক্কা বিজয় হয় ৬৩০ সালে।
৩০. কত সালে হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়?
উত্তর: ৬২৮ খ্রিস্টাব্দে হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়।
৩১. তাবুকের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: তাবুকের যুদ্ধ ৬৩০ সালে সংঘটিত হয়।
৩২. রিদ্দার শব্দের অর্থ কি?
উত্তর: ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ।
৩৩. ‘দিওয়ান’ এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: হযরত ওমর।
৩৪. সিফফিনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: ৬৫৭ খ্রিস্টাব্দের ২৬ জুলাই সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়।
৩৫. উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া।
৩৬. উমাইয়া বংশের কতজন খলিফা ছিল?
উত্তর: উমাইয়া বংশে ১৪ জন খলিফা ছিলেন।
৩৭. উমাইয়া খলিফাদের রাজধানী কোথায় ছিল?
উত্তর: উমাইয়া খলিফাদের রাজধানী ছিল দামেস্কে।
৩৮. খলিফা আব্দুল মালিকের উপাধি কি ছিল?
উত্তর: খলিফা আব্দুল মালিকের উপাধি ছিল রাজেন্দ্র।
৩৯. কাকে ‘কুরাইশদের বাজপাখি’ বলা হয়?
উত্তর: আব্দুর রহমান আদ দাখিলকে ‘কুরাইশদের বাজপাখি’ বলা হয়।
৪০. ‘কারবালা’ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: ‘কারবালা’ ফোরাত নদীর তীরে অবস্থিত।
৪১. পঞ্চম ধার্মিক খলিফা কাকে বলা হয়?
উত্তর: ওমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম ধার্মিক খলিফা বলা হয়।
৪২. নিসাব কি?
উত্তর: যাকাত ফরজ হবার জন্য সর্বনিম্ন নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকা।
৪৩. ‘খারিজি’ শব্দের অর্থ কি?
উত্তর: খারিজি’ শব্দের অর্থ দলত্যাগ।
৪৪. মুসলিম দর্শনের দুইটি দার্শনিক সম্প্রদায়ের নাম লিখ।
উত্তর: মুসলিম দর্শনে দুইটি দার্শনিক সম্প্রদায় হলো- ১. মুতাজিলা ও ২. আশারীয়া।
৪৫. কুব্বাতুস সাখরা কে নির্মাণ করেন?
উত্তর: কুব্বাতুস সাখরা খলিফা আব্দুল মালিক নির্মাণ করেন।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্নাবলি)
(যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)
১. সাব-আ মুয়াল্লাকা সম্পর্কে আলোচনা কর।
২. হযরত ওসমান (রা.) এর বিরুদ্ধে আনীত তিনটি অভিযোগ উল্লেখ কর।
৩. উষ্ট্রের যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লেখ।
৪. মূসা বিন নুসাইর এর পরিচয় দাও।
৫. আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয় কেন?
৬. ওমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় কেন?
৭. কাদরিয়া ও মাওয়ালি কারা?
৮. যাকাত বলতে কী বুঝ? এর গুরুত্ব আলোচনা কর।
৯. রিদ্দা যুদ্ধের কারণসমূহ আলোচনা কর।
১০. উমাইয়া খিলাফতের পতনের কারণসমূহ সংক্ষেপে লিখ।
১১. মুয়াবিয়া (রা.) এর পরিচয় দাও।
১২. খোলাফায়ে রাশেদুন বলতে কী বুঝ?
১৩. হিলফুল-ফুজুলের কার্যক্রম কি ছিল?
১৪. আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝায়?
১৫. প্রাক ইসলামী যুগে আরব সমাজে নারীর অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও।
১৬. উহুদের যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লিখ।
১৭. মদিনা সনদের তাৎপর্য ব্যাখ্যা কর।
১৮. আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন?
১৯. টীকা লিখ: ‘সিফফিনের’ যুদ্ধ ও মুতাজিলা সম্পর্কে একটি টীকা লিখ।
২০. খারেজি কারা? মুতাজিলা সম্পর্কে টীকা লিখ।
গ-বিভাগ (রচনামূলক প্রশ্নাবলি)
(যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)
১. প্রাক ইসলামি আরবের ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা কর।
২. হযরত মুহাম্মদ (সা.) এর মদিনায় হিজরতের কারণ ও গুরুত্ব নির্ণয় কর।
৩. বদরের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
৪. ইসলামের ত্রাণকর্তা হিসেবে খলিফা হযরত আবু বক্কর (রা.) এর কৃতিত্ব মূল্যায়ন কর।
৫. হযরত আলী (রা.) ও মুয়াবিয়া (রা.) এর মধ্যে সংঘটিত সংঘর্ষের কারণ ও ফলাফল আলোচনা কর।
৬. খলিফা আব্দুল মালিকের প্রশাসনিক সংস্কারসমূহ পর্যালোচনা কর।
৭. সালাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব ব্যাখ্যা কর।
৮. শিয়া সম্প্রদায়ের উৎপত্তি ও তাদের মতবাদসমূহ আলোচনা কর।
৯. খলিফা আব্দুল মালিকের প্রশাসনিক সংস্কারসমূহ পর্যালোচনা কর।
১০. প্রথম ওয়ালিদের রাজত্বকালে মুসলমানদের স্পেন বিজয় সম্পর্কে বর্ণন কর।
১১. শর্তাবলি উল্লেখপূর্বক হুদায়বিয়ার সন্ধির গুরুত্ব লেখ।
১২. হযরত ওসমান (রা.) হত্যার কারণ ও ফলাফল আলোচনা কর।
১৩. খোলাফায়ে রাশেদীন এর প্রথম খলিফা হযরত আবু বকর (রা.) এর নির্বাচন পদ্ধতি আলোচনা কর।
১৪. কারবালার বিয়োগান্ত ঘটনার কারণ ও ফলাফল আলোচনা কর।
১৫. ওমর-বিন-আব্দুল আজিজ এর প্রশাসনিক সংস্কারসমূহ পর্যালোচনা কর।
১৬. ইসলামে হজ্জের গুরুত্ব বিশ্লেষণ কর।
১৭. প্রাক ইসলামী আরবের সামাজিক ও রাজনৈতিক অবস্থার বর্ণনা দাও।
১৮. হুদায়বিয়ার সন্ধিকে নিরঙ্কুশ বিজয় হিসেবে অভিহিত করা হয়েছে কেন?



